স্বয়ংক্রিয়
গাড়ি তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড
মোটর কোম্পানির সঙ্গে আলোচনা করছে গুগল। গুগলের এ প্রকল্প সংশ্লিষ্ট একটি
সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক অটোমোটিভ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গুগল ও ফোর্ডের মধ্যে চুক্তিটি যদি চূড়ান্ত হয়, তবে তা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাস ভেগাসে কনজুমার ইলেকট্রনিকস শোতে প্রকাশ করা হতে পারে।
গুগলের একটি সূত্র বলেছে, তারা অনুমাননির্ভর কোনো বিষয়ে মন্তব্য করে না। তবে গুগল কর্তৃপক্ষ গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা করার বিষয়টি নিশ্চিত করেছে।
0 comments:
Post a Comment