Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Showing posts with label কম্পিউটার গেমস. Show all posts
Showing posts with label কম্পিউটার গেমস. Show all posts

Tuesday, March 1, 2016

আপনার কম্পিউটার এর গোপন ডাউনলোড বন্ধ করুন এক তুড়িতে [ছবি সহ]

আপনার পিসি/ল্যাপটপে গোপন ডাউনলোড বন্ধ করুন এক তুড়িতে

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ব্যবহৃত পিসি বা ল্যাপটপের গোপন ডাউনলোড হওয়া নিয়ে বেশ বিব্রত! দেখা যায় অনিচ্ছায় অনেক কিছু পিসিতে ইন্সটল হয়ে যাচ্ছে, কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। আজকে চলুন দেখে নিই কিভাবে বন্ধ করবেন এই গোপন ডাউনলোড আর কিভাবেই বা পাবেন এই ঝামেলা হতে পরিত্রাণঃ
আমরা যারা নেট ব্যবহারকারী, অনেক সময় এই গোপন ডাউনলোড সংক্রান্ত বিড়ম্বনায় পরি। অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই পিসিতে অনেক কিছু ইন্সটল হয়- যা কখনোই চাই নি, আবার অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই আমাদের ইন্টারনেট এর ব্যান্ডউইথ চলে যাচ্ছে।
তো চলুন মূল প্রসঙ্গে ফিরি,  দেখে নিই কিভাবে কি করতে হবে। অবশ্য বেশি কিছু করতে হবে না। শুধু নিচের টিপসগুলো লক্ষ্য করুনঃ
যারা উইন্ডোজ-৭ ব্যবহার করেনঃ
My Computer>Manage এ ক্লিক করুন

নীচের মত একটি window আসবে
Services and Applications এ ক্লিক করুন।
Services এ ক্লিক করুন।
1. Background Intelligent Transfer service খুঁজে বের করে হাইলাইট করলে 2 এর মত Stop the Service লিখাটি আসবে। Stop লিখায় ক্লিক করুন।

নিজের অজান্তে সব ধরনের ডাউনলোড ও ব্যান্ডউইথ পাচার বন্ধ হয়ে গেল।

Friday, February 12, 2016

১১০ বিলিয়ন ডলারের গেমের বাজারে ঢোকার চেষ্টা চলছে

 ১১০ বিলিয়ন ডলারের গেমের বাজারে ঢোকার চেষ্টা চলছে
 বেসিস আয়োজিত ‘গেমস ডেভেলপমেন্ট: অপরচুনিটি ফর ফিউচার বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
বর্তমানে বিশ্বব্যাপী গেমের বাজার ১১০ বিলিয়ন ডলারেরও বেশি। বিশাল এই বাজারে প্রবেশের জন্য কয়েক বছর ধরে বাংলাদেশি কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সাড়াজাগানো বেশ কিছু গেম তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি ডেভেলপারদের তৈরি এসব গেম কয়েক মিলিয়ন ডাউনলোডের রেকর্ডও রয়েছে। সম্ভাবনাময় এই বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বিশেষ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার বেসিস অডিটোরিয়ামে ‘গেমস ডেভেলপমেন্ট: অপরচুনিটি ফর ফিউচার বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার সহযোগিতায় ছিল বেসিসের মোবাইল অ্যাপস, গেমস অ্যান্ড ভাস-সম্পর্কিত স্থায়ী কমিটি ও মোবাইল মানডে। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেডের প্রধান নির্বাহী এস এম মাহাবুব আলম, ট্যাপস্টার ইন্টার‍্যাক্টিভ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী এ কে এম মাসুদ ও স্কাই ট্যাপারের টেকনিক্যাল প্রধান শফিউর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, গেম ও গেম অ্যাপ তৈরিতে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের জনবল ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে। শিক্ষার্থীরাও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতে ক্যারিয়ার গড়তে পারবেন।
কর্মশালায় বাংলাদেশের গেম উন্নয়ন খাতের লক্ষ্য, বেসিক গেমিং, গেম ডেভেলপম্যান্ট, অ্যানিমেশন, সাউন্ড এফেক্ট, পোস্ট এফেক্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় শতাধিক অংশগ্রহণকারী গেম তৈরি সম্পর্কে প্রাথমিক ধারণা, আইডিয়া তৈরি থেকে এর উন্নয়ন সম্পর্কে ধারণা পান।

Saturday, February 6, 2016

krrish গেমস নিন

ভারতের গেম গুরুরা তৈরি করে ফেলল ভারতের প্রথম সুপার হিরো গেমস krrish গেমসটি এখন ফ্রি ডাউনলোড করা যাবে।ভারতের গেম গুরুরা বলেছেন গেমসটি পরে আরো উন্নত করা হবে।
75897f1.jpg

ভারতের প্রথম সুপার হিরো krrish গেমস ফুল ভার্সন ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফারক্রাই ২ গেমস খেলুন কম্পিউটার গেমস

 ফারক্রাই ২
far-cry-2-1422.jpg
এই গেমে রয়েছে অনেক চরিত্র, পছন্দমতো যেকোনোটিকে নিয়ে খেলা যাবে। এদের মধ্যে রয়েছে মার্টি, ওয়ারেন, পল, জসিপ, ফ্রাঙ্ক, হাকিম, আন্দ্রে, কুরবানি সিংসহ আরো অনেকে। গেমের কাহিনীতে গেমারকে খেলতে হবে সুদূর সেন্ট্রাল আফ্রিকায় একজন মার্সেনারির বেশে। জ্যাকাল নামের এক ধুরন্ধর অস্ত্র ব্যবসায়ীকে খুঁজে বের করে তাকে মেরে ফেলাটাই হবে আপনার কাজ। কিন্তু এর মাঝে পুরো করতে হবে আরো নানা মিশন। গেমটি ওপেন ওয়ার্ল্ডভিত্তিক, তাই নিজের ইচ্ছেমতো খেলার স্বাধীনতা রয়েছে। একটি স্থানে যাওয়ার অনেক পথ ও মাধ্যম রয়েছে, তাই যার যেভাবে খুশি খেলতে পারবেন। গেমে আপনাকে সাহায্য করার জন্য কিছু চরিত্র থাকবে আপনার বন্ধু হিসেবে। গেমে অস্ত্রগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন- হ্যান্ড টু হ্যান্ডে রাখা হয়েছে ম্যাচেটি নামের ধারালো ছুরি; প্রাইমারিতে রাখা হয়েছে লং রাইফেল, স্নাইপার রাইফেল, শটগান; সেকেন্ডারিতে দেয়া হয়েছে পিস্তল, বোম্ব ও স্পেশাল ক্যাটাগরিতে দেয়া হয়েছে এমজি ও আরপিজি নামের ভারি অস্ত্র। এছাড়া ক্যাম্প, বাঙ্কার, জিপ, বোটের সাথে লাগানো হেভি মেশিনগান তো রয়েছেই। বাহন হিসেবে পাবেন অনেক ধরনের কার, জিপ ও বোট।
গেমের অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা এলে প্রথমেই আসে গেমের রিয়ালিটির কথা। গেমে গুলি লেগে আহত হলে ছুরি দিয়ে কেটে গুলি বের করা, ক্ষতস্থান পুড়িয়ে নেয়া বা পেইন কিলার ইঞ্জেকশন নেয়ার ব্যাপারটি অসাধারণ। মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হলে সময়মতো ট্যাবলেট খেতে হবে। চলন্ত গাড়ি থেকে ডাইভ দিয়ে নামা যাবে, পানিতে সাঁতার কাটা যাবে, গাড়ি ঠিক করা যাবে, পুরনো অস্ত্র জ্যাম হয়ে গেলে সারিয়ে নেয়া যাবে, সুযোগ পেলে একটু ঘুমিয়েও নেয়া যাবে। অনন্য গেমে এত সুবিধা নেই বললেই চলে। গেমে সেফ হাউজে বিশ্রাম নেয়া যাবে ও ওয়েপন শপ থেকে অস্ত্র কেনা যাবে। গেমে রয়েছে দারুণ ডিজিটাল ম্যাপ, এতে অনেকগুলো মোডে দেখা লোকেশনগুলো যায়। প্রতিটি যানবাহনে রয়েছে জিপিএস মেশিন যাতে পথ না হারিয়ে যান। আরো রয়েছে মোবাইল ফোনে যোগাযোগের ব্যবস্থা।
far_cry_playfuls.jpg
প্রতিটি বস্তু ও গেমের পরিবেশ এতটাই নিখুঁত করে তুলে ধরা হয়েছে যে মনে হবে না গেম খেলছেন। মনে হবে দুর্দান্ত কোনো অ্যাকশন ও অ্যাডভেঞ্চারে ভরপুর মুভি দেখছেন পর্দার সামনে বসে। এই গেমের সাথে সংযোজন করা হয়েছে ম্যাপ এডিটর নামের এক সফটওয়্যার, যার ফলে আপনি নিজে ম্যাপ তৈরি করে তা খেলতে পারবেন।
গেমের যেমন উঁচুদরের গ্রাফিক্স কোয়ালিটি তেমন ভালোমানের পিসি কনফিগারেশন হওয়াটাই স্বাভাবিক নয় কি? কিন্তু গেমটির চাহিদার কথা মাথায় রেখে গেম চালাতে যে কনফিগারেশন হওয়ার কথা ছিল, তার চেয়ে কিছুটা কমই রাখা হয়েছে। কারণ গেমের জন্য ন্যূনতম দরকার পেন্টিয়াম ৪, ৩.২ গি.হা. বা এএমডি এথলন ৩৫০০+ মানের প্রসেসর, ১ গি.বা. র্যা ম, পিক্সেল শ্রেডার ৩.০ সংবলিত ২৫৬ মে.বা. মেমরির গ্রাফিক্স কার্ড ও ৬ গি.বা. হার্ডডিস্ক স্পেস। গেমটি ভিসতায় চালাতে ২ গি.বা. র্যা ম লাগবে। এটিআই রেডনের ক্ষেত্রে ১৬৫০ মডেল বা তার চেয়ে ভালোমানের হলে ভালো হয়। সবার সুবিধার্থে জানানো যাচ্ছে, জিফোর্সের ক্ষেত্রে পিক্সেল শ্রেডার ৩.০ সাপোর্টেড কার্ড হচ্ছে ৭ সিরিজের কার্ডগুলো, কিন্তু ৬ সিরিজের ৬৮০০ মডেলটিও পিক্সেল শ্রেডার ৩.০ সমর্থন করে।
গেমসটি আপনি পুরা ফ্রি ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে তবে 4 GB গেমস ডাউনলোড না করে কিনে নেওয়া ভাল।